বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমদিনেই ভারত প্রাই ২ লাখ মানুষকে টিকা দিয়েছে

ভারতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনার টিকার কার্যক্রম শুরু করেছে ভারত। প্রথম দিনেই পুরো দেশে প্রায় ২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। যদিও এই লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ। টিকা গ্রহণের বিষয়টি ঐচ্ছিক হওয়ায় সংখ্যা অনেকটা কম হয়েছে বলে মনে করছে প্রশাসন।

শনিবার সকাল থেকে এক সঙ্গে ৩ হাজার ছয়টি কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাদিন ব্যাপী ১ লাখ ৯১ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ইতিহাসে এত বড় টিকাদান কর্মসূচি এই প্রথম। তবে টিকাদান শুরু হলেও মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ছাড় দিলে চলবে না।’

প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেওয়া হয়। এরপরেই পুলিশ, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

দ্বিতীয় ধাপে টিকা দেয়া হবে ৫০ বছরের বেশি বয়স্কদের। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো না কোনো অসুস্থতা রয়েছে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। টিকাদানের জন্য ব্যাপক প্রশিক্ষণও দেয়া হয়েছে।

করোনা টিকা নেওয়ার পর কোথাও কোথাও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। দিল্লিতে ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজনকে ২ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে এছাড়া তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।

মহারাষ্ট্রে ২৮ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও টিকা নিয়েছেন ১৮ হাজার ৩২৮ জন। দিল্লিতে টিকা নিয়েছেন ৪ হাজার ৩১৯ জন, উত্তরপ্রদেশে ২১ হাজার ২৯১ জন, বিহারে ১৮ হাজার ১৬৯ জন, পশ্চিমবঙ্গে ৯ বাজার ৭৩০ জন, তামিলনাড়ুতে ২ হাজার ৯৪৫ জন, আসামে ৩ হাজার ৫৫৮ জন টিকা নিয়েছেন।

অপরদিকে রাজস্থানে ১৬ হাজার ৭শ জনের টিকা নেওয়ার কথা থাকলেও নিয়েছে মাত্র ৯ হাজার ২৭৯ জন। কর্নাটকে ১৩ হাজার ৫৯৪ জন, তেলেঙ্গানায় ৪ হাজার ২শ জন, অন্ধ্রপ্রদেশে ১৮ হাজার ৪১২ জন, কেরালায় ৮ হাজার ৫২ জন, মধ্যপ্রদেশে ৯ হাজার ২১৯ জন এবং পাঞ্জাবে ১ হাজার ৩১৯ জন টিকা গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক