শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে দেওয়া হবে টিকা

আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৮০ লাখ ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সারাদেশের সব ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় এ টিকা দেওয়া হবে। যারা এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এ কার্যক্রমে প্রাধান্য দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, মঙ্গলবার সকাল নয়টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। যারা গ্রামে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক তারা এ কার্যক্রমে টিকা নিতে পারবেন। যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এ কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এ কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের।

একই রকম সংবাদ সমূহ

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ একবিস্তারিত পড়ুন

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধবিস্তারিত পড়ুন

  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই