শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রাজ্ঞজন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির

বিচার কাজের বাইরে একজন মানুষ যখন সাহিত্য চর্চা করেন তখন তিনি আরও মানবিক হয়ে ওঠেন। তার বিচারে ন্যায় পরায়নতা ফুটে ওঠে। তিনি মানুষের মাঝে মিশে যান তার লেখনী সত্তার মধ্য দিয়ে। তার লেখার মধ্যে দেশপ্রেম থেকে শুরু করে যুদ্ধের নির্মম বর্ণনার কথা প্রমাণ করে তার মধ্যে আলাদা মানবসত্তা রয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহামন কবি হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কবি মফিজুর রহমানের কাব্যগ্রন্থ ‘নিরন্তর প্রতিক্ষা’ তার প্রথম প্রয়াস।

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ূন কবীর এসব কথা বলেন।

কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চলনায় অনুষ্ঠিত প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, জেলা জজ পতœী রুখসানা ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে কবিতা পরিষদ, সাতক্ষীরা’র পক্ষ থেকে কবি শেখ মফিজুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান অনুভুতি ব্যক্ত করে বলেন, প্রত্যেক মানুষের মধ্যে কবি সত্তা লুকিয়ে আছে। তিনি তার লেখনীর মধ্য দিয়ে মানবতা, দেশপ্রেম সভ্যতা বিনির্মাণ ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন। ভবিষ্যতেও তার কলম এখান থেকে পিছপা হবেনা।

অনুষ্ঠানে কবি মফিজুর রহমানের কবিতা থেকে আবৃত্তি করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, রাজিব মেহবুব, মনিরুজ্জামান ছট্টু, শেখ সিদ্দিকুর রহমান, রাইসুল হক, কাজী গুলশান আরা, তাছনিমাহ তুষ্টি, তৈয়েবুর রহমান, সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, সরদার গিয়াস উদ্দীন, তপন কুমার পাল, জি.এম আব্দুর রব, মিল্টন সানা, মাগফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বিচার বিভাগের সদস্যবৃন্দ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা স্বাশিপ এর আহবায়ক প্রভাষক এম সুশান্ত, কবি শুভ্র আহমেদ, সৌহাদ্য সিরাজ, আমিনুর রহমান, তৃপ্তি মোহন মল্লিক, অনিষা রায়সহ কবিতাপ্রেমী, কবিতা পরিষদ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ এর সম্পাদনা করেন কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাতা

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত