শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রিন্স চার্লস ও বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) স্কটিশ এক্সিবিশন সেন্টারে কপ-২৬ ভেন্যুর ইউকে মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় স্থান পায়। এছাড়াও তিনি মার্কিন ব্যবসায়ী ও সমাজসেবী বিল গেটস ও মেলিন্ডা গেটসের সঙ্গে কপ-২৬-এর সাইডলাইনে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ইস্যুতে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর দিনের কর্মব্যস্ততার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, দুই বৈশ্বিক ব্যক্তিত্বের সঙ্গে আলাপকালে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চ্যালেঞ্জ, উদ্যোগ ও চাহিদা তুলে ধরেন।

তিনি বলেন, চার্লসের সঙ্গে এইচএসবিসিসহ চারটি প্রধান ব্যাংকের প্রতিনিধি ছিলেন যখন প্রিন্স অব ওয়েলস, যিনি রানির পক্ষে সরকারি দায়িত্বপালন করেন, জলবায়ু সমস্যাগুলোতে বেসরকারি খাতের জড়িত থাকার বিষয়ে কথা বলেছেন তিনি।

মোমেন বলেন, ‌‘তারা চায় জলবায়ু সমস্যায় বেসরকারি খাত জড়িত থাকুক।’ বৈঠকে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সমুদ্র উপকূলীয় বায়ু শক্তি এবং উপকূলীয় বেল্ট ও নদীতীরে বাঁধ ও রাস্তা নির্মাণে বিনিয়োগের জন্য কিছু প্রস্তাব দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার ১২ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ সম্বলিত কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎকেন্দ্র বাতিল করার সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানিতে মনোনিবেশ করতে বাংলাদেশের আগ্রহকে প্রতিফলিত করে।

চার্লসের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বলেছে, তারা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে চায় বলে তারা বাংলাদেশ সফরের প্রস্তাবগুলো পরীক্ষা করবে।

মোমেন বলেন, ব্রিটিশ গণ্যমান্য ব্যক্তিরা মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও জলবায়ু স্থিতিস্থাপকতার দিক থেকে অত্যন্ত চমৎকার কাজ করছে।

বিল গেটস ও মেলিন্ডা গেটসের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু ইস্যুতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন জলবায়ু অভিযোজন কর্মসূচি গ্রহণ ও দেশের সার্বিক উন্নয়ন নিয়ে পদক্ষেপ তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিল গেটস ও মেলিন্ডা গেটস বলেছেন যে, তারা বাংলাদেশের ডিজিটালাইজেশন ও কৃষি উন্নয়নে অনুপ্রাণিত হয়েছেন এবং এ লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

শেখ হাসিনা তাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বাংলাদেশ করোনাকালে সেলফোন ও টেলিফোনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। তিনি জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালানোর ওপর জোর দেন।

মোমেন বলেন, ‘তারাও (গেটস) কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা তা খতিয়ে দেখছি।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বিল গেটস ও মেলিন্ডা গেটস দীর্ঘদিন ধরে বাংলাদেশের কৃষি ও অন্যান্য খাতে কাজ করে আসছেন।

একই রকম সংবাদ সমূহ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণবিস্তারিত পড়ুন

  • ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান
  • গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি
  • ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ
  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন