রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমিকার পরিবারের হাতে মার খেল বাবা, প্রেমিকের আত্মহত্যা

মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের বাবাসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে প্রেমিকার বাবাসহ পরিবারের লোকজন। এ অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রিয়াদ হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পিতা সালাউদ্দিন মিয়া জানান, তার ছেলে রিয়াদ হোসেনের সাথে একই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেঘলা আক্তার এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার সকালে তারা দুই জন বাড়ি থেকে পালিয়ে যায়। বিকেলে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের দুই জনকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা মেঘলার বাবা কুদ্দুস মিয়াসহ অন্যান্য লোকজন মিলে প্রেমিক রিয়াদ, রিয়াদের বাবা সালাউদ্দিন, ভাই রিফাত, ফুফা মান্নান ও বোন জামাই সেলিমকে পিটিয়ে আহত করেন। পরে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে বুধবার দুপুরে মেঘলার বাবা কুদ্দুস মিয়া হুমকিও প্রদান করে প্রেমিক রিয়াদের পরিবারকে।

অপমান সহ্য করতে না পেরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় রিয়াদ। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এ ঘটনার পর থেকে প্রেমিকা মেঘলার বাবাসহ অন্যান্যরা এলাকা থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

শত চেষ্টার পরও থামছে না সিন্ডিকেট, কী ব্যবস্থা নিচ্ছে সরকার

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার অসহায় সরকার। গত ১৬ বছর যারা বাজার নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন

  • এবার নতুন রূপে হাজির হলেন সাদিয়া আয়মান
  • সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক নওয়াব আব্দুল লতিফ
  • মিটিং-রেজুলেশন ছাড়াই সভাপতির একক সিদ্ধান্তে দুই শিক্ষককে বরখাস্ত!
  • ব্যাংকিং সেবাখাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
  • আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকবে- আবহাওয়া অধিদপ্তর
  • কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু, লাশ আনতে পরিবারের আকুতি
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য আহসান উল্লাহ’র মাতৃবিয়োগ,শোক জ্ঞাপন
  • কালিগঞ্জে বন্ধু ফোরাম’র ২০বছর পূর্তি উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
  • কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
  • ভারতের কলকাতায় দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি এমপি রবি
  • বন্ধ হয়ে গেলো সোনাবাড়ীয়া মঠবাড়ির সব প্রবেশ দ্বার
  • কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, বর্ষা হলেই হাঁটু কাদা!