শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ জানালো ইরান

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় শোক প্রকাশ করছেন ইরানের মানুষ।

আগামী ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটির সরকার সোমবার এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি–এজেই, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী ২৮ জুন ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইরনা। এর আগে ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে প্রার্থীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।

পথিমধ্যে তেহরান থেকে প্রায় ৬৭০ কিলোমিটার দূরে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

চরম বৈরী আবহাওয়ার মধ্যে চলে তল্লাশি অভিযান। প্রায় ১৬ ঘণ্টা পর গতকাল সোমবার দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানানো হয়। উদ্ধার করা হয় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আবদোল্লাহিয়ানসহ ওই হেলিকপ্টারে থাকা নয়জনের মরদেহ।

ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট।

সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে গতকালই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। এর পরপরই রাইসির উত্তরসূরি বেছে নিতে নতুন নির্বাচনের তারিখ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬