শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে আজাদ, নিক্সন ও দোলন পেলেন ঈগল

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে স্বতন্ত্র প্রার্থী পদে আলোচিত তিন প্রার্থী একই প্রতীক বরাদ্দ পেয়েছেন। ফরিদপুর-৩ (সদর) আসনে বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনে বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলন ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েও বঞ্চিত হন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার এই প্রতীক বরাদ্দ দেন।

এ কে আজাদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি বিশিষ্ট শিল্প পরিবার হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে শামীম হককে মনোনয়ন দিয়েছিল। তবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি প্রার্থিতা হারান। উচ্চ আদালতে গিয়েও খোলেনি তার ভাগ্য। নৌকা প্রতীকের প্রার্থী না থাকায় এই আসনে এ কে আজাদের সম্ভাবনা উজ্জ্বল বলে জানা গেছে।

ফরিদপুর-৪ আসনের গত দুইবারের সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবার নৌকার মনোনয়ন চাইলেও বঞ্চিত হন। আওয়ামী লীগ বেছে নিয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহকে। যদিও গত দুই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান কাজী জাফর উল্লাহ। এবারও এই দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

ফরিদপুর-১ আসনে এবার নৌকার মনোনয়ন চেয়েও বঞ্চিত হন ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। এছাড়া নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সাবেক নেতা শাহ মো. আবু জাফরও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে, এই তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর