মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে চালককে হত্যা করে ছিনতাই ভ্যান

ফরিদপুরের মধুখালীতে চালককে হত্যা করে দুবৃর্ত্তরা ভ্যান ছিনতাই করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে নয়ন শেখ (২৫) নামের ঐ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক নয়নের বাড়ি রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে। সে ঐ গ্রামের লুৎফর শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও নয়নের কোন সন্ধান পাননি স্বজনেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, নয়ন ছেলেটি খুব ভালো ছিল। সে ভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নয়নের লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনিয়ে নিতে নয়নকে গলাকেটে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী