সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার আফিল উদ্দিন ডিগ্রী কলেজএইচএসসি  পরীক্ষায়  শীর্ষে

এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারো শীর্ষ স্থান ধরে রেখেছে যশোর জেলার শার্শা থানাঅধীন  বাগআঁচড়া ইউনিয়নে অবস্থিত  ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ।
শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর শার্শা উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএসহ সর্বোচ্চ সফলতা অর্জন করেছে।
এ বছর প্রতিষ্ঠানটির ৩৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৫৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৩ জন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৩৭৮ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে ৩৫৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান শাখার ৫৮ জন (এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪০জন), মানবিক শাখার ২৫৬ জন (এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩২জন)ও বাণিজ্য শাখার ৩৯ জন(এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১জন)
এদিকে পরীক্ষার্থীরা সর্বোচ্চ উত্তীর্ণ হওয়ায় ও ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ অর্জন করায় কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ শরিফুল ইসলাম শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এবারো সফলতা ধরে রাখতে পেরেছি।
দক্ষ শিক্ষক ও সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে শার্শা উপজেলায় এবারও প্রথম স্থান অধিকার অর্জন করেছে।
তিনি আরো বলেন,শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের  সহ আমাদের কলেজের সভাপতির ও অবদান রয়েছে। এবং এই ফলাফল অর্জনে অভিবাবকগনও কৃতিত্ত্বের অধিকারী।
সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে সকলের পূর্ন সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এ বিষয় কলেজের সভাপতি জনাব মোঃ আব্দুল খালেক জানান, আমি কলেজের সভাপতি হওয়ার পর প্রথমেই সকল শিক্ষকদের সাথে আলোচনা করে,প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কিসে কুমতি আছে কি করলে তাদের ভালো হয় এবং কলেজের সুনাম অর্জন বয়ে আনতে পারে সে সব সমস্যাগুলো আগে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর সেই চেষ্টার ফলস্বরূপ হিসাবে আজ যশোর জেলার শার্শা থানার মধ্যে বাগআঁচড়া ইউনিয়নে ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ এবার এইচএসসি ২০২৩ পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে। পরবর্তীতেও এই কলেজের সুনাম যাতে ধরে রাখতে পারি তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা করব।
শার্শা উপজেলার শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান জানান,শার্শা উপজেলার মধ্যে ডাঃ আফিলউদ্দিন ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার রেজাল্টেরদিক দিয়ে সর্বোচ্চ স্থান  অর্জন করায় আমি অনেক খুশি ও তাদেরকে অনেক ধন্যবাদসহ পরবর্তীতেও যেন এমন ভালো রেজাল্ট করতে পারে সব সময় সেই প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক