বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগোলো

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের ধারা খুঁজে পেয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুভসূচনা করেছে টাইগাররা। বুধবার কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র‍্যাংকিংয়েও। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দশ নম্বরে ছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যার সুবাদে র‍্যাংকিংয়ে এগিয়েছে তিন ধাপ। এখন ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে গেছে বাংলাদেশ।

এ সিরিজটি বাংলাদেশের সামনে রয়েছে সর্বোচ্চ পাঁচে ওঠার সুযোগ। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোয় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা ৫-০’তে হোয়াইটওয়াশ করার। আর তা করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বড় লাফ দেবে বাংলাদেশ দল। পুরো সিরিজের সব ম্যাচ জিতলে পাঁচ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বরেই উঠে যাবে টাইগাররা।

সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে দশ নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ যদি ৫-০ ব্যবধানে জিততে পারে, তাহলে রেটিং বাড়বে ১৪ এবং ২৪৮ রেটিং নিয়ে তারা উঠে যাবে পাঁচ নম্বরে। এর ফলে কিউইদের রেটিং কমবে ১৩ এবং তারা নেমে যাবে চার নম্বরে।

র‍্যাংকিংয়ের পাঁচে ওঠার জন্য যে পাঁচ ম্যাচই জিততে হবে, এমনটাও নয়। বাংলাদেশ যদি ৪-১ ব্যবধানেও সিরিজটি জেতে, তাহলেও উঠতে পারবে পাঁচ নম্বরে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজটিতে জয়ী দলের নাম হতে হবে শ্রীলঙ্কা। তাহলে কমবে দক্ষিণ আফ্রিকার রেটিং এবং ২৪৪ রেটিং নিয়ে পাঁচ নম্বরে উঠবে বাংলাদেশ।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী