শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে ছড়িয়ে পড়া ডা. এবিএম আব্দুল্লাহ’র চিকিৎসাপত্র ভুয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে করোনার একটি চিকিৎসাপত্র প্রচার হচ্ছে। যেটি ভুয়া বলে জানিয়েছেন দেশের প্রথিতযশা এ চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি আমি আমার চিকিৎসক সহকর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমে অবগত হয়েছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে কোভিড-১৯ চিকিৎসার একটি চিকিৎসাপত্র প্রচার করা হচ্ছে। এভাবে গণমাধ্যমে সরাসরি ওষুধসংবলিত ব্যবস্থাপত্র প্রচার করা উচিত নয়, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আমাদের দেশের এই করোনা সংকটকালে চিকিৎসক এবং সাধারণ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ চিকিৎসক বলেন, প্রকৃতপক্ষে কোনো কোভিড-১৯ রোগী (মৃদু, মাঝারি ও সংকটময়) কী চিকিৎসা পাবে তা নির্ধারিত হয় রোগীর অবস্থা বুঝে এবং তা সংশ্লিষ্ট চিকিৎসকরা গাইডলাইন ও ব্যক্তিগত দক্ষতা দ্বারা নির্ধারণ করেন। এমনকি আইসিইউ বা ভেন্টিলেশনে থাকা রোগীর চিকিৎসাও কিন্তু রোগীর অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তাই জনগণের প্রতি অনুরোধ, আপনাদের করোনাসংক্রান্ত যে কোনো বিষয়ে জাতীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিনের নম্বরগুলোতে (৩৩৩, ১৬২৬৩, ১০৬৫৫) যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ