বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দি‌কে কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

না‌হিদ ইসলাম বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বলে সর্তক করেন তিনি।

না‌হিদ ইসলাম বলেন, বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। যেন উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে পিছিয়ে দেওয়া না হয়।

তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন, বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবি করতে পারি না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, আর সেই দখলদারিত্ব রয়েই গেছে। এ অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্ম হ‌য়ে‌ছে।

এর আগে রাজারারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করবো। গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে, তাদের প্রতিরোধ ও প্রতিহত করবো ৩ আগস্ট শহীদ মিনারে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ৩টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পৌঁছায়।

পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু