বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা পেল সুবিধাবঞ্চিত শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নবাসী

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলার কয়েকটি ইউনিয়ন দূর্গম ও নদী বেষ্ঠিত হওয়ায় এসব ইউনিয়নের মানুষ বিশেষ করে নারীরা মাতৃস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এসব স্থানে প্রতিমাসে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প এর আয়োজন করে থাকে। এছাড়াও এসব এলাকায় শুধমাত্র নারীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে বিশেষ ক্যাম্প এর আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা প্রদান করা হয়।

উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ লিয়াকত হোসেন খোকন, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর টেকনিক্যাল অফিসার রাকিবুল হাসান, এফএফ শামীমা খাতুন প্রমূখ। রোগী দেখেন, ডাঃ তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)।

উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন “পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রাম থেকে উপজেলা শহরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। নদী পারাপার সহ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এখানে বিশেষ করে শিশু ও নারীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে গ্রামে এসে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।”

ai

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল