বগুড়া ও শেরপুরে যত ভোটে জয় পেল বিএনপি


বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সব কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয় পান।
বগুড়া-৬ (সদর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৩১১ বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৯ হাজার ৬৬ বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
অপরদিকে, বগুড়া-৬ (সদর) আসনে ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাসদের কাঁচি প্রতিকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনে ৪২ দশমিক ৫৮ শতাংশ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।
এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন


