মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যার্তদের পাশে দাঁড়াতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা ঢল এবং রেকর্ড বৃষ্টিতে ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় ১৫টিরও বেশি জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মানুষ মারা গেলেও কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুকনো মাটির সন্ধানে ঘুরতে হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

মশিউর রহমান বাবু বলেন, ভয়াবহ ও আকস্মিক এই বন্যায় বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টির অধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এমতাবস্থায় মানবিক দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতি, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত। ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’ এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে আসুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই’।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী