মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাওঃ আসাদুজ্জামান ফারুকী ও সানবীম করিম সিয়াম: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩আগস্ট) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হোন শিক্ষার্থীরা। পরে কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী খালিদ হাসান সান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানা জামে’ মসজিদ কমপ্লেক্সের খতিব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক সায়্যিদ হাসান আল বান্না, কলারোয়া উপজেলার অন্যতম সমন্বয়ক শেখ আবির আহমেদ, ইফতেখার মাহমুদ তন্ময়, সহ-সমন্বয়ক ফুয়াদ আল আবরার, কাজী রেজওয়ান আজম তুর্য, মাহফুজুর রহমান শিশির, উপজেলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান সাদিক, কাতিবুর রহমান, তাফহীমুল ইসলাম প্রমুখ।

এসময় ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশ ডুবলো কেনো, সরকারের কাছে জবাব চাই’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, মোদির দুই গালে জোতা মারো তালে তালে, এমনসব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের।

বক্তারা বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। এছাড়াও ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে। এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি