শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা : তালা উপজেলার পল্লীতে লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৮ টার সময় সাতক্ষীরার তালা থানার ডুমুরিয়া গ্রামের হিমাংশু ঘোষের জমির পানের বরজে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে হিমাংশু ঘোষ বাদী হয়ে তালা থানায় বজলুর গং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন ফজলুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইদু মোড়ল,তুহিন,সাদ্দাম,মামুন।

অভিযোগকারী হিমাংশু ও তার পরিবারবর্গ বলেন, ১০/১২ জন সন্ত্রাসী সদলবলে রামদা,লাঠিসোটা নিয়ে রবিবার সকাল ৮ টার দিকে আমার জমিতে গড়ে তোলা পানের বরজ হতে ১ লাখ ২০ হাজার টাকার পান লুটে নেছে এবং লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। উক্ত জমির উপর ১৫৩/২৩ নং মামলায় আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬৭৪/২০২৪ নং মামলার আদেশ আমার অনুকূলে রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্তরা প্রতিমাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে। অন্যথায় জীবননাশ ও সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে তালা থানার এসআই মোঃ খলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদস্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ

সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ
  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান