মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে ফানুস নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্বনামধন্য নাটকের দল ফানুস নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

২৮ ডিসেম্বর (শনিবার) জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের খ্যাতনামা সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু।

অনুষ্ঠানের শুরুতে ফানুস নাট্যদল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বাংলার লোককাহিনী নিয়ে নাটক “কমলাসুন্দরী” পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরার সভাপতি সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম গাজী, খ্যাতনামা কবি, সাহিত্যিক ও সুরকার প্রাণকৃষ্ণ সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা ফানুস নাট্যদলের ছয় বছরের গৌরবোজ্জ্বল পথচলা নিয়ে আলোচনা করেন এবং দলটির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় ফানুস নাট্যদলের পক্ষ থেকে শব্দ ও আলোক প্রক্ষেপণে গৌরবজনক অবদানের জন্য রবিউল ইসলাম গাজী এবং সেরা সফল উদ্যোক্তা হিসেবে আনিকা অর্পাকে বিশেষ সম্মাননা জানানো হয়।

দলীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই বছর ফানুস সেরা নাটুকে সম্মাননা পান মোস্তাফিজুর রহমান। অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন, সেরা শিল্পী জান্নাতুন নাহার, সেরা কর্মী সংগঠক সুষ্মিতা বিশ্বাস, সেরা নবাগত আশিকুজ্জামান, চিরসাথী সম্মাননা প্রজ্ঞা লাবনী, আন্তঃক্রীড়া চ্যাম্পিয়ন আদনান আহমেদ, শিল্পী ও কলাকুশলীরা দলীয়ভাবে ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং নাট্যগুরু মলয় কান্তি মণ্ডল (প্রতীক রূদ্র)-কে আজীবন সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা