শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োাজনে সাতক্ষীরায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শফিকুর রহমান:বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দেশের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পচিশে পদার্পণ উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মুজাহিদুল ইসলাম।
এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি শেখ আহসানুর রহমান রাজিব’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক যুগান্তর পচিশে পদার্পণ করায় আমরা আনন্দিত। দেশের উন্নয়নে দৈনিক যুগান্তরের অবদান জাতীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সামাজিক অসঙ্গতি, রাষ্ট্রের উন্নয়ন প্রকাশ করার মাধ্যমে যুগান্তর আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এ্যাড আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, এটিএন নিউজ’র জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এনটিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ জিন্নাহ, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি শেখ সাইদ উদ্দিন, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি এসএম জাকির হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃ শফিকুর রহমান, বাংলাদেশের খবর’র জেলা প্রতিনিধি আব্দুস সামাদ, পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, দৈনিক পত্রদুতের খোর্দ্দ প্রতিনিধি এমএ আইউব, সাংবাদিক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন