শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক দিচ্ছে যুক্তরাষ্ট্র

কোভিড মহামারিতে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার টিকা পরিবহনে বাংলাদেশকে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে জো বাইডেন প্রশাসন।

এরমধ্যে চারটি ট্রাক স্থানীয় সময় সোমবার হস্তান্তর করা হয় বাংলাদেশে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ারস ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস জানান, কঠিন এ ভাইরাস জয় করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

এদিকে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় এ টিকা দেশে পৌঁছাবে। যা নিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা।

গেল বছরে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও টিকা উদ্ভাবন ও বিতরণে সাফল্য দেখিয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই জয় করেছে বাইডেন প্রশাসন। এরপর মিত্র দেশগুলোকে সহায়তা শুরু করে দেশটি। প্রথম দিকে সে তালিকায় না থাকলেও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্যে বাংলাদেশের দিকেও সহায়তার হাত বাড়ায় ডেমোক্র্যাট প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী