বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।’

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনালাপের সময় এসব কথা বলেন তিনি।

দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

টেলিফোনে আলাপকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাসস

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর