মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা শাখার কর্মী সভা ও সদস্য সংগ্রহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা
শাখার কর্মী সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আ.
হ. ম তারেক উদ্দিন ,সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, শ্যামনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সুমন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুবনেতা মীর মহিতুল আলম মহি, এড. শেখ তামিম আহমেদ সোহাগসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আগামী (৮ মার্চ ) থেকে ৯ টি ওয়ার্ড এবং ১৪ টি
ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ করা হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও এহছান হাবীব অয়ন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া