বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বইমেলার উদ্বোধন

‘আলো ছড়াতে আধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে জেলা
প্রশাসক জেলা মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন
সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “একুশে বইমেলা এখন উৎসবে পরিণত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে একটি চক্র অনেক বইতে স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করেছিণ। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি আরো বলেন, আমাদের বাংলাভাষাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তৎকালীন পাকিস্থানী শাসক গোষ্ঠী, সালাম বরকত রফিক সহ অনেক ভাষা শহিদ তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে রক্ষা করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু এক ভাষণেই অসংগঠিত বাঙালিদেরকে সঙ্গবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশীদের দুইটি গর্বের মুকুট আছে একটি ভাষার জন্য যুদ্ধ অন্যটি মহান মুক্তিযুদ্ধ।

বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার
ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা প্রিয় কমল চাকমা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা মহিলা অধিদপ্তরের উপজেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস