মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলার আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে আলেমদের ঢল

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলার আয়োজনে সিরাতুন্নবী সাঃ উপলক্ষে আলোচনা সভা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানে আলেমদের ঢল নেমেছে।

ইমাম, খতিব, আলেম, দায়ী ও বক্তাদের ঐক্যের প্লাটফর্ম বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার আয়োজনে মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় জেলা সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ও হযরত মাওলানা মনোয়ার হোসাইন মুমিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ডায়েরী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ধর্মীয় আলোচক হযরত মাওলানা রুহুল আমীন।

বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, সংগঠনটির জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন মুমিন, হযরত আবু বকর সিদ্দিক রাঃ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালী, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিম, পুলিশ ক্বারী এএসআই মহিবুল্লাহ, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার দুইশ’র অধিক বরেণ্য মুফাসসিরিদের সমাগম ঘটে।

এদিকে সাতক্ষীরার স্বনামধন্য হজ্ব এজেন্সি দারুল আরকাম হজ্ব ও ওমরা ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা খায়রুল বাশার আল গাজ্জালীর সার্বিক আয়োজনে সর্বস্তরের উলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা