বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় বাবার শেষ দেখায় আকাশপথে ছুটে এলেন প্রবাসী সন্তান

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের উজ্জ্বলপাড়া গ্রামে মঙ্গলবার নেমে আসে এক হৃদয়বিদারক শোকের পরিবেশ। আকাশে হেলিকপ্টারের শব্দে মুহূর্তেই সবার মনে স্পষ্ট হয়ে ওঠে—এটি কোনো আনন্দের আগমন নয়, বরং বাবার শেষ দেখায় ছুটে আসা এক সন্তানের বেদনাবিধুর ফিরে আসা।

স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন আলহাজ্ব দিসারত উদ্দীন (৭০)। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই হাজার মাইল দূরে থাকা আমেরিকা প্রবাসী সন্তান আসাদুজ্জামান লিটন সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে দেশে ফেরার চেষ্টা করেন। সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মঙ্গলবার সকালে নিজ গ্রামের বাড়িতে পৌঁছান।

হেলিপ্যাডে অবতরণের মুহূর্তে পুরো এলাকায় নেমে আসে এক নিস্তব্ধতা। কোনো হৈচৈ বা উচ্ছ্বাস নয়—শুধু চোখের জল আর ভারী শ্বাসে ভরে ওঠে পরিবেশ। স্বজন ও প্রতিবেশীরা নীরবে প্রত্যক্ষ করেন এক সন্তানের গভীর ভালোবাসা ও বাবাকে হারানোর অসহনীয় বেদনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত লিটন সম্প্রতি দেশে এসে বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আবার বিদেশে ফিরে যান। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—ফিরে আসতে হলো বাবার নিথর দেহের কাছে।

সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ্ব দিসারত উদ্দীনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী ছেলের শেষ দেখার অপেক্ষায় মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে সংরক্ষণ করে রাখা হয়।

মরহুমের বন্ধু আমজাদ হোসেন গাজী বলেন, লিটন শুধু একবার বাবার মুখটা শেষবারের মতো দেখতে চেয়েছিল। সেই টানেই সে কোনো কিছু না ভেবে রাতারাতি রওনা দেয়।

গ্রামে পৌঁছে বাবার জানাজায় অংশ নেন লিটন এবং নিজ হাতে দাফন কার্য সম্পন্ন করেন। সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখই অশ্রুসজল হয়ে ওঠে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিকে মরহুম আলহাজ্ব দিসারত উদ্দীনের জানাজা নামাজ জোহরবাদ বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ঘটনা আবারও প্রমাণ করে—প্রবাসে থেকেও সন্তানের হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় বাবা-মায়ের স্থান অটুট থাকে। দূরত্ব মাইলের হতে পারে, কিন্তু ভালোবাসার দূরত্ব কখনো হয় না।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক