শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর

বাগেরহাটের শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও আনুষ্ঠানিকভাবে বুধবার (২২মার্চ) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্ভোধন শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার ৭৫টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল জব্বার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু,বীর মুক্তিযোদ্ধা খালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, ওসি তদন্ত সুব্রত কুমার ,উপকারভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, ৭৮২ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হতে চতুর্থ পর্যায়ে বুধবার ৭৫ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়া আরও ৪৮১ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করতে হবে। প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ঘরের সাথে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংরক্ষণ ট্যাংক ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

এ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামেবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়।বিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত