মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাঙালির গৌরবের মাস ডিসেম্বর

লাখো বাঙালির রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পরাধীনতার শেকল থেকে মুক্তি মেলে। দেখতে দেখতে পেরিয়েছে ৪৯ বছর। আর কয়েকদিন পরই গৌরবময় বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে। বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির হৃদয়ে এ মাস আনন্দের ও গৌরবের।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও স্বাধীন সূর্যোদয়ের ভিত্তি সূচিত হয়েছিল আরও আগেই। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে বাঙালি স্বাধীনতা অর্জনের দৃঢ় শপথ নেয়।

২৫ মার্চের অপারেশন সার্চলাইটে পাক হানাদার বাহিনীর নির্মম-নৃশংস হত্যাকাণ্ডের পর দামাল ছেলেরা রুখে দাঁড়াবার শপথ নেয়। শপথ নেয় স্বজন হত্যার প্রতিশোধ নেওয়ার। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মদানের মাধ্যমে আসে কাঙ্ক্ষিত বিজয়।

বাংলা ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর। তবে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল। যুদ্ধের এই ৯ মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের।

শোককে শক্তিতে পরিণত করে, বিজয়ের সেই গৌরবকে বুকে ধারণ করে ৫০ বছরে একটু একটু করে বদলে গেছে বাংলাদেশ।

স্বল্পোন্নত দেশ থেকে এখন পৌঁছে গেছে উন্নয়নশীল দেশের কাতারে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় জীবনমান ও মাথাপিছু আয় বেড়েছে।

ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে তরুণ প্রজন্ম নতুন উদ্দীপনায় এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। তাদের হৃদয়ে রয়েছে দেশপ্রেম, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা।

বিজয়ের ৫০ বছর উপলক্ষে পুরো ডিসেম্বর মাস সরকার, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ উদযাপন করবে।

তবে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন করছে বাংলাদেশ। কিন্তু করোনা মহামারির কারণে যথাযথভাবে কর্মসূচিগুলো পালন করা যায়নি। মুজিববর্ষের মেয়াদ এই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবার একসঙ্গে উদযাপন হচ্ছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সারাদেশে নানান আয়োজন করা হয়ে থাকে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ