শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজুস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া” বাজুস ৫৯ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই ) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার ‘র সঞ্চালনায় সাতক্ষীরা জেলা শাখা সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে সাতক্ষীরা শহরে খান মার্কেট থেকে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর এসোসিয়েশনের কার্যালয়ে উৎসবের আমেজে ৫৯ তম বর্ষে বাজুস এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় সদর উপজেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ। এসময় বাজুস এর প্রতিষ্ঠা, ইতিহাস, ঐতিহ্য, তুলে ধরে মানপত্র পাঠ করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রীদাম দে, সাধারণ সম্পাদক সুমন কুমার বিশ্বাস সহ সকল নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত