বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও


এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছর এটি তার দ্বিতীয় সরকারি ভারত সফর। এ সফরে কূটনীতির পাশাপাশি বাণিজ্যিক বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভারতে আসার আগে রুবিও উজবেকিস্তান সফর করেন। সেখানে তিনি মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান। এরপর তিনি মুম্বাইয়ে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে আলোচনা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে, গত মে মাসে তিনি নয়াদিল্লি ও কলকাতা সফর করেন। সে সময় তিনি তাজমহলও ঘুরে দেখেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।
তবে এবার মোদির সঙ্গে রুবিওর বৈঠকের কোনো সূচি নেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগর সফর করবেন। বন্দরনগরী জামনগর ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে অবস্থিত গোষ্ঠীটির প্রধান তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম।
এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে তার।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন


