শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বালুচরে আটকেপড়া সেন্টমার্টিনগামী জাহাজের ৫৪ পর্যটক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী এমডি গ্রিন লাইন-২ নামের জাহাজটি সাগরের মাঝখানে বালুচরে আটকা পড়ে। ওই জাহাজে থাকা সেন্টমার্টিনগামী ৫৪ পর্যটককে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার করে শাহ পরীরদ্বীপে নিয়েছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এখনো সেখানে আটকা রয়েছে জাহাজটি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যাত্রা করেছিল গ্রিন লাইন-২ জাহাজটি। যেটি শাহ পরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের নাইক্ষংদিয়া নামের এলাকার বালুচরে সাড়ে ১১টার দিকে আটকা পড়ে।

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই জাহাজে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাওয়া টেকনাফ উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বালুচরে আটকা পড়ার পর জাহাজে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক এবং কান্না-চিৎকার শুরু হয়। নানাভাবে কোস্টগার্ডের সদস্যদের অবহিত করার পর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে স্পিডবোটে করে একে একে পর্যটকদের উদ্ধার করে আনা হয় শাহ পরীরদ্বীপে। সাগরে বালুচর থাকার বিষয়টি জাহাজের নাবিকের জানার কথা কিন্তু নাবিক অদক্ষ হওয়ায় এমনটি হয়েছে।

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, পর্যটকদের উদ্ধার করে শাহ পরীরদ্বীপে আনা হয়েছে। তবে জাহাজটি আনতে জোয়ার পূর্ণ হওয়ার একটা বিষয় রয়েছে। হয়তো এটার জন্য সন্ধ্যা হয়ে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলেবিস্তারিত পড়ুন

  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন