সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতায় কার পরে কে?

বিএনপিতে যুগ্ম মহাসচিব একটি আকাঙিক্ষত পদ। এই পদে কাজের ব্যাপ্তি অনেক। অনেকটা সংগঠনের মেরুদণ্ড বলা চলে এই পদাধিকারীদের। সম্প্রতি সাংগঠনিক পদবিন্যাসে যুগ্ম মহাসচিব পদে রদবদল আনা হয়েছে। বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবকে অন্যান্য পদে নিয়ে গিয়ে নতুনদের জায়গা করে দেয়া হয়েছে।
এবার যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করে দেয়া হয়েছে।

সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিবদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত থাকার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করে দেয়া হয়েছে। শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সূত্রমতে, নতুন তিনজন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠে। শনিবারের বৈঠকে তা ঠিক করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সেই অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন- খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ।

সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে কেন্দ্রীয় কার্যালয়ে সব সময়ই পান নেতাকর্মীরা।
এর বাইরে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিব উন-নবী খান সোহেল, রোববার ও বৃহস্পতিবার আব্দুস সালাম আজাদ, সোমবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মঙ্গলবার সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বুধবার থাকবেন খায়রুল কবির খোকন।
এর মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আরও পদচারণা বাড়বে ও নানা কর্মকাণ্ডেও আগের চেয়ে গতিশীলতা আসবে বলে মনে করছেন হাইকমান্ড।

এখনো যুগ্ম মহাসচিবের দুটি পদ শূন্য রয়েছে।

যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বৈঠকে আগামী দিনের আন্দোলনসহ নানা বিষয়ে করণীয় নিয়ে কিছু পরামর্শ নেওয়া হয়েছে। যা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত বসবেন যুগ্ম মহাসচিবরা। এরই অংশ হিসাবে আজ (সোমবার) কেন্দ্রীয় কার্যালয়ে আছি।

এর আগে বিএনপির চার যুগ্ম মহাসচিবকে উপদেষ্টা করা হয়। তারা হলেন- মাহবুবউদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান