মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি প্রার্থীর উপর হামলা: কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রার্থীর বড় ভাই আনিসুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ সাতজন এবং অজ্ঞাত আরেও ১০-১২ জনকে আসামী করে মামলা করেন।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল (২৮), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল (৪৪), রাকিব হাসান (৩৭), রানা (২৩), হাসিবুল হক(২৯), শরিফুল (৩০), রাকিব (৩০) নামের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি