শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর

নেপালে জেন-জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ বা নিরাপত্তা সরঞ্জাম সমর্পণের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের হিমালয় টাইমস এ খবর জানিয়েছে।

জনসংযোগ ও তথ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী অনুরোধ করেছে, যাদের কাছে এই ধরনের অস্ত্র আছে, তারা যেন তাৎক্ষণিকভাবে নিকটতম নিরাপত্তা সংস্থা বা নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করে।

হিমালয় টাইমস জানায়, আবেদনে জনসাধারণকে এই অস্ত্রের অপব্যবহার সম্পর্কিত তথ্য দেওয়ার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিলম্ব না করে এগুলো সমর্পণ করতে উৎসাহিত করা হয়েছে। সেনাবাহিনী সংবেদনশীল এই সময়ে নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম বা পোশাকের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেছে।

সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে, অননুমোদিত অস্ত্র রাখার অভিযোগে বা আদেশ অমান্য করলে যে কারও বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি সপ্তাহের সপ্তাহের শুরুতে কাঠমান্ডু এবং অন্যান্য শহরে সহিংস বিক্ষোভের পর নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় থাকার কথা জানানোর পর এই ঘোষণাটি এসেছে। বিক্ষোভে সরকারি অফিস, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী