শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেপিতে যোগ দিচ্ছেন না সৌরভ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেলিব্রেটিদের দলে ভেড়াতে চাইছে রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা বিজেপি ও তৃণমূলে দলে যোগ দিয়েছেন।

ক্ষমতাসীন দল বিজেপি চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী তাদের দলে যোগ দিক।

কলকাতায় তৃণমূলের প্রভাব কমাতে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে হেভিওয়েট সেলিব্রেটিদের দাঁড় করাতে। সেক্ষেত্রে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বিধানসভায় দলের মনোনয়ন দিতে চাইছে বিজেপি।

ইতোমধ্যে গাঙ্গুলীকে প্রস্তাবও দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। এমন খবরে কলকাতাজুড়ে গত কয়েকদিনের গুঞ্জন – আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় হাজির হবে সৌরভ। সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি।

কিন্তু না, এক শব্দেই সেই গুঞ্জনকে থামিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। জানালেন, বিজেপিতে যোগ দেবেন না তিনি। মূলত কোনো দলেই যোগ দিতে রাজী নন সৌরভ। রাজনীতির মাঠে আপাতত নামার কোনো ইচ্ছা নেই জনপ্রিয় এই ক্রিকেটারের।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌরভ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। সৌরভ তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপি হাইকম্যান্ডকে জানিয়েও দিয়েছেন।

অবশ্য গত মঙ্গলবারই সৌরভ তার সিদ্ধান্তের কথা কিছুটা স্পষ্ট করেছিলেন।

বিজেপিতে যোগদানের খবরে সেদিন ভারতে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়াকে সৌরভ বলেছিলেন, যা শুনেছেন সবটাই ভুল। রাজনীতিতে নামছি না। ব্রিগেডে যাচ্ছি না।

এরপরও সৌরভের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেতে পশ্চিমবঙ্গের বিজেপি চাতক পাখির মতোই তাকিয়ে ছিল। কারণ মমতা বন্ধোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেওয়ার মতো জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ ছাড়া আর কাউকে মনে হচ্ছে না বিজেপির। জনপ্রিয়তার নিরিখে কলকাতায় সৌরভের ধারে কাছেও আর কেউ নেই। তাই আসছে বিগ্রেডে সৌরভ পদ্মশিবিরে পা রাখছেন, সেই আশায় বিজেপির নেতা-কর্মীরা।

বিজেপির সেই আশার বাধে আবারও পানি ঢাললেন সৌরভ। বুধবার রাতে ফের ‘না’ শব্দই শোনালেন সৌরভ।

সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অতীতেও সৌরভের কাছে নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। তবে বরাবরই সৌরভ সেই প্রস্তাব নাকচ করে এসেছেন। অন্যান্যবারের মতো এবারও একই পথে হাঁটলেন। মঙ্গলবার সৌরভ স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি ব্রিগেডে যাচ্ছেন না। আপাতত বাড়িতে বিশ্রামে আছেন। সম্প্রতি হার্টে স্টেন্ট বসানোর পর চিকিৎসকরা যেভাবে বলেছেন, সেভাবেই চলছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড গোলাপি বলে টেস্ট ম্যাচ উদ্বোধনে যোগ দেননি তিনি।

তথ্যসূত্র: আনন্দ বাজার, ওয়ান ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর