বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় র‌্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীতে র‌্যালি করছে বিএনপি।

রোববার দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজয় র‌্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।

দুপুর সোয়া ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে র্যালির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে দেখা যায়, মিছিল বড় হচ্ছে। একপর্যায়ে বিজয় মিছিল অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়।

বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুন হাতে নিয়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবি জানিয়েছেন।
খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেছেন অনেকে।

এদিকে বিএনপির বিজয় র‌্যালিকে কেন্দ্র করে আশপাশের সড়কগুলোতে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মূল সড়ক এবং অলিগলির সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

মিছিল ও জমায়েতের কারণে দুপুর ২ টার পর থেকেই রাজধানীর পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও এর আশপাশের এলাকায় যানজট শুরু হয়।

মিছিলটি বের হওয়ার পর মালিবাগ-মৌচাক, পল্টন-বিজয়নগর, কাকরাইল-নাইটেঙ্গল মোড়, মালিবাগ-রাজারবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার বিজয় মিছিল বের করে আওয়ামী লীগ। সেদিনও তীব্র যানজটের মধ্যে পড়েন নগরবাসী।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোটবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন