বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের চাকুরিতে পুনঃস্থাপন করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

‘কোভিড-১৯ এর কারণে কর্মচ্যুত এবং নিজ দেশে ফিরে আসা সকল অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশসমূহে চাকুরিতে পুনঃস্থাপন করতে হবে।’

মঙ্গলবার জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকুরির নিশ্চয়তাসহ তাদের সকল প্রকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাগতিক দেশসমূহকে আহবান জানান। সকল অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীরা তাদের নিজ দেশ এবং স্বাগতিক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি আরো বলেন, অভিবাসী কর্মীদের আয়ের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারের সংস্থান হয়। এ সময় করোনা মহামারির কারণে চাকুরি হারিয়ে বাংলাদেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সকলকে অবহিত করেন। কোভিড-১৯ অতিমারী থেকে টেকসই পুনরুদ্ধারের জন্য সকল অভিবাসী কর্মীকে পুনরুদ্ধার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা অতি জরুরি বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া, তিনি অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাগতিক দেশসমূহে যথাযথ আইনি রক্ষাকবচের উপর গুরুত্বারোপ করেন।

আইওএম-এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো এই উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলা’র রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সভায় যোগদান করেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি