বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাচ্ছেন ভারতবাসী

ভারতে প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার (২ জানুয়ারি) দিল্লিতে তিনি জানিয়েছেন, শুধু দিল্লি নয়, গোটা দেশে সবাই বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন।

এছাড়া ভারতবাসীর কাছে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর আবেদন, ভ্যাকসিন নিয়ে কোনও গুজবে কান দেবেন না।

এ সময় হর্ষ বর্ধন বলেন, আমি প্রত্যেককে অনুরোধ করব কোনও রকম গুজবে কান দেবেন না। ভ্যাকসিনের ট্রায়ালে আমরা সুরক্ষা এবং কার্যকারিতার উপরেই সবথেকে বেশি জোর দিয়েছি। এ বিষয়ে কোনও আপস করা হবে না। পোলিওর টিকাকরণের সময়েও একইভাবে অনেক গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু মানুষ টিকা নিয়েছিলেন এবং আজ দেশ পোলিওমুক্ত হয়েছে।

এছাড়া ভারতে আজই শুরু হয়েছে করোনার টিকাকরণের ড্রাই রান। এরই মধ্যে পুরো দেশে বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার।

এর আগে শুক্রবার অক্সফোর্ড এবং অ্যাস্ট্রেজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের জরুরি প্রয়োগে ছাড়পত্র দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট এক্সপার্ট কমিটি। তাদের এই সুপারিশ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী