শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপর্যস্ত ২০২০ সালকে বিদায় দিয়ে ২০২১-এর যাত্রা শুরু

করোনা মহামারির মধ্যেই জমকালো আতশবাজি আর আলোকসজ্জার মধ্য দিয়ে দেশে দেশে বরণ করে নেয়া হচ্ছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২১। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২১ সালকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। এরপরই নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দেশগুলোও নতুন বছরকে বরণ করে নেয়। করোনা মহামারির কারণে জনসমাগমের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ।

মহামারিতে বিপর্যস্ত ২০২০ সালকে বিদায় দিয়ে যাত্রা শুরু হলো ২০২১-এর। ঘড়ির কাটায় রাত ১২টা বাজার সাথে সাথে বিশ্বে প্রথম দেশ হিসেব নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে আয়োজন করা হয় মনোজ্ঞ আতশবাজির। করোনার কড়াকড়ির মধ্যেই আলোর উৎসব দেখতে জড়ো হন বহু মানুষ।

এরপরই খ্রিষ্টীয় বর্ষবরণের উৎসবে মেতে উঠে অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো সিডনি হারবারে ঐতিহ্যবাহী আতশবাজির আয়োজন ছিল এবারও। তবে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে নিষিদ্ধ ছিল জনসমাগম। মানুষের উপস্থিতি ছাড়াই হয় আতশবাজি। বাতিল করা হয় মেলবোর্নের অনুষ্ঠান।

নববর্ষকে ঘিরে জাপানে বিভিন্ন মন্দিরে মানুষ সমবেত হয়। খ্রিষ্টীয় নতুন বছর এবং জাপানের রেইয়া যুগের প্রার্থনা করে তারা। জাপানের নিজস্ব প্রাচীন ক্যালেন্ডারের সঙ্গে সম্রাটদের শাসনের সম্পৃক্ততা রয়েছে।

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়েছে ২০২১ সালকে। বিশ্বের বিভিন্ন দেশে জনসমাগমে বিধিনিষেধ থাকলেও সেখানে উল্টো চিত্র। নতুন বছরকে স্বাগত জানাতে শহরটিতে জড়ো হন হাজার হাজার মানুষ। উহান ছাড়াও চীনের অন্যান্য শহরেও নতুন বছরকরে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্নিল আতশবাজী আর আলোকসজ্জার মধ্যদিয়ে ২০২১ সালকে বরণ করে নিয়েছে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। চিরায়ত প্রথা অনুযায়ী ভিক্টোরিয়া হারবারে আতশবাজির আয়োজন করা হয়।

এছাড়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনের মধ্যদিয়ে ২০২১ সালকে বরণ করে নেয়া হয়েছে। তবে কোভিডি উনিশ-এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে সীমিত করা হয়েছে বর্ষবরণ উদযাপন। অনেক দেশেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণ এড়াতে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে দু’দিনের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬