বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভাগীয় পর্যায়ে টানা দুই জয়ে দুর্দান্ত সাতক্ষীরা সরকারি কলেজ

নিজস্ব প্রতিনিধি: খুলনা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে সাতক্ষীরা জেলা দল (সাতক্ষীরা সরকারি কলেজ)।

রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম ম্যাচে জেলা চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি কলেজ ১-০ গোলে আমঝুপি রাজ নগর বারাদি কলেজ, মেহেরপুরকে পরাজিত করে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে একমাত্র ও জয়সূচক গোলটি করেন সাহেদ পারভেজ।

অপরদিকে, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে। এ ম্যাচে দুর্দান্ত খেলেন সাহেদ পারভেজ, যিনি দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের অপর একটি গোল করেন আপন। নড়াইল জেলা দল একটি গোল শোধ দিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত সাতক্ষীরার আক্রমণ সামলাতে পারেনি।

এই খেলায় ছাত্রদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক আসাদুল হক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মফিজুল ইসলাম। তাঁদের দিকনির্দেশনা ও উৎসাহে দলের খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমে সাফল্য অর্জন করে।

টানা এই দুই জয়ের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের পরবর্তী ধাপে উত্তরণের পথে অনেকটাই এগিয়ে গেল সাতক্ষীরা সরকারি কলেজ। দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও সমন্বিত পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমেরবিস্তারিত পড়ুন

  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাতক্ষীরায় অনুমতি ছাড়াই পরিবারিক রাস্তা পৌরসভার অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা