শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেবে ঢাবি, নম্বরও কমছে

করোনা পরিস্থিতিতে এবার ভর্তি পরীক্ষার প্রচলিত নিয়ম থেকে সরে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয় কিংবা বড় কলেজগুলোতে এবারের ভর্তি পরীক্ষা নেয়া হবে।

আগের চেয়ে মূল্যায়নে নম্বর কমানোর তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার মানের প্রশ্নে আপস করা হচ্ছে না বলেই, স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত থাকবেন ঢাবি শিক্ষকরা।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষাগুলো একের পর এক বাতিলের সিদ্ধান্তের মধ্যেই শিক্ষার্থীদের নতুন উৎকণ্ঠা এখন উচ্চ শিক্ষায় ভর্তির প্রক্রিয়া নিয়ে।

এরই মধ্যে অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে দেশের লাখো শিক্ষার্থী। মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সরাসরিই নেয়া হবে। সেই বিষয়টি নিয়ে অনেকটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানান, আট বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। সেসব শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হবে কেন্দ্র। পরীক্ষার হলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আমাদের প্রধান প্রধান যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো আছে বিভাগীয় শহরে সেখানে সেন্টার করা হবে।

সার্বিক বিবেচনায় এবার পরীক্ষার নম্বর কমিয়ে আনার কথাও জানান অধ্যাপক ড. সামাদ।

তিনি আরো বলেন, আগে ছিল ১২০ নম্বর, সেই ২০ নম্বর কমিয়ে আনা হবে।

তবে, ঢাবির ইতিহাসে প্রথমবারের মতো এই পদ্ধতিতে পরীক্ষা নেয়ায় শিক্ষার্থীদের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে জানান নীতিনির্ধারণী পর্যায়ের শিক্ষক।

ঢাবি বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আমরা প্রত্যাশা করছি এই পদ্ধতিতে পরীক্ষা নিলে নিশ্চয়ই মেধার স্বাক্ষর পাওয়া গেছে।

এই খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এইচএসসির ফল প্রকাশ হয়ে গেলে, শিগগিরই ৫টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল