শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তশালীদের অর্থের জঘন্য অপচয় দেখা যায়। অনেক সময় দেখা যায় গায়ে হলুদের কোরিওগ্রাফি বা নাচের বিশেষ প্রশিক্ষণের জন্য দীর্ঘ এক মাস পর্যন্ত তরুণ-তরুণীরা ট্রেনিং নিয়ে থাকে এবং এসব অলস বিনোদনে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়।

মো. শাহাদাত হোসেন বলেন বিয়ের অনুষ্ঠানে নাচ-গানের মহড়ায় হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে এবং তারা যা খাবার গ্রহণ করে তার অর্ধেকেরও বেশি শেষ পর্যন্ত অপচয় হয়। এই অনাকাঙ্ক্ষিত সামাজিক অপচয়টিকে যেকোনো মূল্যে অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

পূর্বে দেশে বিদ্যমান থাকা একটি অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আগে একটি নিয়ম ছিল যে ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটি বিশেষ কর বা ট্যাক্স ধরা হতো।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা নতুন করে প্রস্তাব করছেন যে বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে পরবর্তী প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে।

বিত্তবানদের বিয়ে-শাদীতে এই ধরনের অর্থের অপচয় ও প্রদর্শন বন্ধ করা সম্ভব হলে এক দিনেই দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১০ শতাংশ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার