শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ

বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তারই মধ্যেই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে রয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন শান্তি মারডি। তবে বিরতির পর বন্ধ হয়ে আছে খেলা। ম্যাচের বাকি অংশ পৌনে সাতটায় শুরু হবে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে।

দুই দফায় ম্যাচ কমিশনার সময় নিয়েছেন ১ ঘণ্টা। তবে মাঠ খেলার উপযুক্ত হয়নি। পাশে খেলা হবে অন্য মাঠে।

আন্তর্জাতিক একটি ম্যাচের দুই অর্ধ দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বিরল বাংলাদেশে। আগে হয়েছে বলে শোনা যায়নি। সাফের বয়সভিত্তিক খেলায় দুই মাঠে এক ম্যাচ। ইতিহাসে প্রথমবার। নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান ম্যাচটি প্রথমার্ধ হলো বসুন্ধরা কিংসের মাঠে। বাকি ৪৫ মিনিট হবে পাশেই ট্রেনিং গ্রাউন্ডে।

এমনিতেই বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ আগে থেকে বৃষ্টিতে অনুপযুক্ত হয়ে পড়েছে। মঙ্গলবারের ম্যাচ শুরুর আগে ভারি বর্ষণে সারা মাঠ কাদাময়। বল পানির মধ্যে পড়লে আটকে যাচ্ছে। কোনও দলের মেয়েরাই তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বল আটকে যাচ্ছিল। মাঠেই লুটিয়ে পড়ছেন অনেকেই।

কোচ পিটার বাটলার আজ বেঞ্চের ফুটবলারদের পরখ করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে আছেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি মারডি।

গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মন্ডলের পরিবর্তে প্রথমবার দেখা মিললো মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা গেল আর্মব্যান্ড।

লাল কার্ডের কারণে এমনিতেই দলে নেই মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচের ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি তিনবারের চেষ্টায় গোল দিয়েছে। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেয়। পরের দুবার চেষ্টা করে অবশেষে গোল পান বাংলাদেশি ফরোয়ার্ড।

ম্যাচের বাকি সময়ে আসলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। কিন্তু স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি।

এরপরও বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। বিরতির খানিক আগে বাম প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ শানান। সেই বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান