বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিল গেটসের মেয়ের জামাই কে এই মুসলিম তরুণ?

মা-বাবার বিচ্ছেদের জের না কাটতেই বিয়ে করতে চলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি নিজের প্রাক বিবাহ পার্টিও সেরে নিয়েছেন বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্নকন্যা জেনিফার।

সম্প্রতি নিজের ব্যাচেলর পার্টির বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন বিল-মেলিন্ডার বড় মেয়ে জেনিফার। সেখানে বেশ উৎফুল্ল দেখা গেছে জেনিফারকে।

নিজের আসন্ন বিয়ে নিয়ে ২৫ বছর বয়সী জেনিফার জানান, ভালোবাসার মানুষ নায়েল নাসেরকে বিয়ে করার জন্য তার তর সইছে না। কিন্তু কে এই নায়েল নাসের, যার পাণিগ্রহণের জন্য আকুল হয়ে অপেক্ষায় আছেন বিল গেটস তনয়া?

জানা গেছে, ৩০ বছর বয়সী মিসরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোড়দৌড়বিদ।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। খুব শিগশিরই তা প্রণয়ে রূপ নেয়।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে।

প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা রয়েছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।

চলতি বছরের শুরুতে নিজেদের আংটি বদলের খবর দিয়েছিলেন জেনিফার।

তবে চলতি বছরের মে মাসে বাবা-মায়ের বিচ্ছেদের পরও তার আঁচ নিজের জীবনে লাগতে দেননি বিল-মেলিন্ডা তনয়া জেনিফার।
বিল আর মেরিন্ডা যখন নিজেদের ২৭ বছরের সংসার জীবনের ইতি টানার ব্যাপারে একমত হয়েছিলেন তখনও জেনিফার বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন।

বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বিল আর মেলিন্ডা চলতি বছরের মে মাসে যখন বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তখন ২৫ বছর বয়সী জেনিফার তার আসন্ন বিয়ে নিয়ে ছোট বোন ফোবির সঙ্গে বেশ খোশমেজাজেই ছিলেন।

বিল গেটস ও মেলিন্ডার সম্পর্কের শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা।

এরপর দুজনের মধ্যে জানাশোনা শুরু হয়। তাদের বিচ্ছেদকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ বলে আখ্যায়িত করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?