বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশুদ্ধ পানির দাবিতে উপকূলে নদীতে খালি কলস ভাসিয়ে প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি: ‘হিমবাহ সংরক্ষণ’ ২০২৫ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা পৃথিবীর সাথে সাতক্ষীরার উপকূলের সাধারণ মানুষরা সুশীলনের আয়োজনে পালন করছে বিশ্ব পানি দিবস।

২২ মার্চ শনিবার সকালে কালিগঞ্জের কাকশিয়ালী নদী উপকূলে শুরু হয় বিশ্ব পানি দিবসের আয়োজন। কিন্তু কোথায় শান্তি! সর্বত্র লবন পানি যা পান করা যায় না এমন-কি রান্না ও গোসলের কাজেও ব্যাবহার করা যায় না। তাই উপকূলের কলস ধর্মঘটের সমর্থনে শত শত নারী পুরুষ শিশু আজ শনিবার সকালে কাকশিয়ালী নদীতে ভাসিয়ে দিয়েছে খালি কলস।

সমগ্র আয়োজনে সভাপতি সাতক্ষীরার পানি আন্দোলনের নেতা সুশীলন পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান বলেন, পানির অপর নাম জীবন, জীবন রক্ষায় দরকার পানি। কিন্তু সাতক্ষীরা জেলাজুড়ে পানির ভীষন অভাব। সেই বিশুদ্ধ পানির দাবিতে উপকূলের নারী-পুরুষ’রা নিরাপদ পানির দাবিতে নদী উপকূলে সড়কে খালি কলস উল্টে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কলসবন্ধনের পাশাপাশি খালি কলস ভাসানেরা মতো ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেন তারা।

দিনব্যাপী এই পানি দিবসের আয়োজন করে সুশীলনসহ বিভিন্ন পরিবেশবাদী সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংগঠন। পানি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন, পানি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি’র উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, ইউপি সদস্য শেখ খায়রুল আলম, দিপালী সরকার, খাদিজা খাতুন প্রমুখ।
পানি অধিকার আন্দোলনের প্রবীণ নেতা ও দুপ্রক সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম বলেন, সাতক্ষীরার উপকূলে পানিতে লবনাক্ততার পরিমাণ ২২ পিপিটিরও বেশী যা সহনীয় ক্ষমতার দ্বিগুন। তাই উপকূলের মানুষরা বলছে, ঝড়ঝঞ্ঝা জলোচ্ছাসের মতো দূর্যোগের সাথে যুদ্ধ করে টিকে আছে কিন্তু পানযোগ্য পানির জন্য উপকূলবাসী সংগ্রাম করতে করতে আজ বড়ই ক্লান্ত।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, হিমবাহ ধ্বংসের মূল কারন হিসাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করা হয় আর এর জন্য গ্রীন হাউজ গ্যাসই মূল দায়ী। তাই গ্রীন হাউজ গ্যাস কমাতে, জলবায়ু পরিবর্তন রোধ এবং হিমবাহ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে ও বেশী করে গাছ রোপন সহ রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। বিশুদ্ধ পানির ব্যবহার, পানির অপচয় রোধ করার প্রতি গুরুত্ব দিতে হবে। শুধু মানুষের জন্য না। লোনাপানির সুন্দরবনের বাঘও মিষ্টিপানির আধারে মুখ দিয়ে থাকে। লোনা পানি মোটেও পানযোগ্য নয় তাই মানুষের বাঁচার নিশ্চয়তার জন্য সর্বপ্রথম প্রয়োজন পানযোগ্য পানি। রান্না গোসলের জন্যও দরকার বিশুদ্ধ পানি। আজ উপকূলের মানুষ তাই বুঝে গেছে বেঁচে থাকার জন্য শুরু হয়ে গেছে পানির লড়াই। আজ সাতক্ষীরার উপকূলে উপকূলে যা দৃশ্যমান হয়ে গেছে। এই সংগ্রামে বিশে^র বিবেকবান সব মানুষকেই ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ