বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা নেই’

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে স্রেফ এক ম্যাচে মাঠে নেমে শিকার করেছিলেন ৯ উইকেট। কিন্তু সেই ম্যাচটিই পরে সাকিবের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন।

সম্প্রতি সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। এর আগেই অবশ্য ইংল্যান্ডে সারের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দুই সপ্তাহ ধরে তিনি সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবং কোচ গ্যারেথ বেটির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন।

সাকিবের অনুশীলন বিষয়ে সারের প্রধান কোচ গ্যারেথ বেটি সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশিকে বলেছেন, ‘সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল। সে তার অ্যাকশন সংশোধনের জন্য কাজ করতে চেয়েছিল। যখন সে আমাদের হয়ে খেলছিল, তখন তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না, তাই আমি তাকে সাহায্য করেছি।’

গ্যারেথ বেটি আরও বলেন, ‘বিষয়টি খুবই সহজ, সে এখানে কিছু কাজ করতে এসেছিল। তার অ্যাকশন এখন বৈধ। এটাই আমাদের যেকোনো খেলোয়াড়ের প্রতি কর্তব্য। সাকিব খুব বিখ্যাত একজন খেলোয়াড়। যুক্তিযুক্তভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার ছিল, যদিও তা এখন অপ্রাসঙ্গিক। সে একজন মানুষ যে আমাদের হয়ে খেলেছে এবং তার দেখাশোনা করা আমাদের কর্তব্য।’

সাকিবকে এই মৌসুমে সারের দলে নেওয়া হবে কিনা–এমন প্রশ্নের জবাবে বেটি বলেন, ‘আমার মনে হয় না, এই মুহূর্তে সাকিবকে সারের হয়ে খেলানোর কোনো পরিকল্পনা আমাদের আছে। আবার সব সম্ভাবনা বাতিল হয়ে গেছে- সেটা বলাও ভুল হবে। কারণ, আমরা জানি না কী পরিস্থিতি তৈরি হবে সামনে। এটি (সারেতে অনুশীলন) ছিল কেবল দুজন মানুষের অন্য একজনকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা।’

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান