শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকে চমকিয়ে টিকার ‘শুকনো’ সংস্করণও আনল রাশিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে চমকিয়ে দিয়েছিল রাশিয়া। এবার সেই টিকার উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে আরও একবার নাড়িয়ে দিল পুতিনের দেশ।

জানা গেছে, ‘ফ্রোজেন’ সংস্করণের পাশাপাশি টিকার ‘ফ্রিজ ড্রায়েড’বা শুকনো সংস্করণও তৈরি করে ফেলল ভ্লাদিমির পুতিনের দেশ। এই ‘ফ্রিজ ড্রায়েড’বা শুকনো টিকা দেশের প্রত্যন্ত এলাকায় পাঠানো যাবে।

এটি ‘ফ্রোজেন’ সংস্করণের মতো মাইনাসে সংরক্ষণ করার ঝক্কি নেই। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলেই হবে। অর্থাৎ থার্মোকলের বাক্সে ভরেই বিদ্যুৎবিহীন এলাকায় পাঠানো যাবে স্পুটনিক-ভি এর শুকনো টিকা।
বৃহত্তর অংশকে অবশ্য ফ্রোজেন টিকাই দেওয়া হবে, যা ডিপ ফ্রিজে মাইনাস ১৮ ডিগ্রি থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে বেশ কয়েকমাস মজুত রাখা যাবে।

ক্রায়ো প্রযুক্তির কেরামতিতে তৈরি এই শুকনো টিকা ডিসটিলড ওয়াটারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা হবে।

স্পুটনিকের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফল শুক্রবার বিশ্ববন্দিত ল্যানসেট ম্যাগাজিনে প্রকাশিত হয়। তাতে দেখা যায় কোনওরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যান্টি-বডি তৈরি করতে সক্ষম এই স্পুটনিক-৫। সেখানে দুই দলে ভাগ করে ৭৬ জনের ওপর প্রয়োগ করা হয় টিকা। একটি দলের ওপর ফ্রোজেন টিকা।

অন্য দলের স্বেচ্ছাসেবকদের ওপর ফ্রিজ-ড্রায়েড বা শুকনো টিকা। দু’টি ক্ষেত্রেই ভাল ফল মিলেছে বলে দাবি রুশ বিজ্ঞানীদের।

রাশিয়ার বহু অঞ্চল মূল ভুখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। যেসব স্থানে বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া দুষ্কর। ওই সব দুর্গম অঞ্চলের বাসিন্দাদের কথা ভেবেই এই ফ্রিজ ড্রায়ার যন্ত্রের মাধ্যমে জলীয় অংশ বের করে দিয়ে সেমি-সলিড পর্যায়ে নিয়ে যাওয়া হয় টিকাকে। যাতে অনেক দিন পর্যন্ত সাধারণ ফ্রিজেই মাসাধিক কাল রাখা যায় এই টিকা।

সূত্র: নিউইয়র্ক টাইমস, দ্য কনভারসেশন, বায়োফার্মাডাইভ, দ্য প্রিন্ট

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা