বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন, গ্রীণ কোয়ালিশন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের কলবাড়িতে বারসিক উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কে এম হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু বৈশ্বিক সংকট নয়; এর প্রত্যক্ষ প্রভাব উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকায় দৃশ্যমান। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, জীববৈচিত্র্যের ক্ষয়, মৎস্যসম্পদের ওপর চাপ এবং কৃষিতে পরিবর্তনের মতো নানা সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে কার্যকর সামাজিক উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে বারসিকের উদ্যোগে সপ্তাহব্যাপী সংবাদ সম্মেলন, জলবায়ু ধর্মঘট, ‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ শীর্ষক বোর্ড স্ট্যাক, ‘Walk for Stop Poison Fishing & Save Mangrove Ecosystem’ শীর্ষক সচেতনতামূলক পদযাত্রা, এগ্রোইকোলজি চর্চা বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ, ওয়েবিনার ও অনলাইন ক্যাম্পেইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

কর্মসূচির বিষয়ে আয়োজকেরা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সুন্দরবন ও উপকূলীয় ম্যানগ্রোভ প্রতিবেশব্যবস্থা সংরক্ষণ এবং বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধে জনসচেতনতা তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা কৃষিজ্ঞানকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষিচর্চাকে উৎসাহিত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ওয়েবিনার ও অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জলবায়ু বাস্তবতা, স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং তরুণদের ভূমিকা বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে।

আয়োজকেরা জানান, এসব কর্মসূচির উদ্দেশ্য শুধু একটি সপ্তাহ পালন নয়; বরং জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়কে স্থানীয় মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত করে একটি চলমান সামাজিক উদ্যোগে রূপ দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পূর্ব কালিনগর নারী উন্নয়ন সংগঠনের সভাপতি চন্দনা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিশ্ব জলবায়ু সপ্তাহ পালনের এ উদ্যোগে প্রধান সহযোগিতা করছে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক। এ সময় বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বারসিকের স ম ওসমান গনী ও এস এম জান্নাতুল নাঈম।

আয়োজকদের প্রত্যাশা, সপ্তাহব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, তরুণ, কৃষক, নারী, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে। একই সঙ্গে উপকূলীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও দাবিগুলো জাতীয় ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল