শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিএস ক্যাডার হলেন রাজগঞ্জ এলাকার দুই কন্যা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : সুমনা পারভীন মিতা ও ফারহানা ইয়াসমিন মিম। এরা দুজনই রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভীত ছাত্রী ছিলো। এদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হানুয়ার ও খালিয়া গ্রামে।

এরা দুজনই এবার ৪১তম বিসিএস ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুমনা পারভীন মিতা (মেধাক্রম-১২) প্রশাসনিক ক্যাডারে আর ফারহানা ইয়াসমিন মিম (মেধাক্রম-২১) সাধারন শিক্ষা ক্যাডারে এই কৃতিত্ব অর্জন করলেন।

গত ৩ আগস্ট সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএসের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

সুমনা পারভীন মিতা রাজগঞ্জ এলাকার হানুয়ার গ্রামের গ্রাম্য চিকিৎসক শহিদুল ইসলাম ও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণির কর্মচারী আরিনা খাতুনের কন্যা আর ফারহানা ইয়াসমিন মিম একই এলাকার খালিয়া গ্রামের ছোট্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও গৃহিনী জামিলা পারভীনের কন্যা।

রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন- তারা দুজনই আমার বিদ্যাপীঠের মেধাবী ছাত্রী ছিলো। এসএসসিতে এ+ পেয়ে খুব ভালো ফলাফল করেছিলো। তাদের এই ধারাবাহিক সাফল্যে আমিসহ আমার বিদ্যাপীঠের সকল শিক্ষক/কর্মচারীরা উচ্ছ্বসিত।

সুমনা পারভীন মিতার পিতা শহিদুল ইসলাম বলেন- আমার মেয়ের এই অর্জনে আমি এবং আমার সহধর্মীনি অনেক অনেক খুশি। মহান আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছেন।

ফারহানা ইয়াসমিন মিম বলেন- আমার এই অর্জনে কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহর নিকট। তারপর আমার পিতা-মাতা, শিক্ষা জীবনের সকল শিক্ষক, আত্মীয়স্বজন, আমার প্রয়াত চাচা আব্দুল মান্নান এবং আমার প্রাথমিক শিক্ষা জীবনের একমাত্র শিক্ষক প্রয়াত আঞ্জুমান আরা ম্যাডামের প্রতি।

সুমনা পারভীন মিতা বলেন- ৪১তম বিসিএসের ফলাফলের তালিকায় স্থান পেয়ে সত্যিই আপ্লুত হয়েছি। আমি সব সময় মহান সৃষ্টিকর্তার কাছে নিজের স্বপ্নপূরণের জন্য সর্বদা প্রার্থনা করেছি। সৃষ্টিকর্তা আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন।

সর্বোপরি সরকারের কর্মচারী হিসেবে দেশ ও জাতির সেবা করে যেতে চান বলে জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা