বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের পর প্রথম পূজায় স্বামীর সঙ্গে মণ্ডপে মিথিলা

কলকাতার একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা। এ সময় সঙ্গে ছিলেন স্বামী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
সঙ্গে আরও ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান এই দুই তারকা জুটি।

সৃজিত মুখোপাধ্যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা যায় গাড় ও সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক।

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেও দেখা যায় জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে আরতিতে অংশ নিতে।

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীদের সঙ্গে অরূপ বিশ্বাস দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তার পূজাকে ঘিরে তারকাদের আনাগোনা দেখা যায় বরাবর।

এবারও করোনা বাস্তবতায় এর ব্যতিক্রম হয়নি।

মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর ঢাক বাজালেন নিখিল জৈন ও সৃজিত মুখোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ তারা সেখানে ছিলেন।

মহাষ্টমীর পূজা দেখেন নুসরাত ও মিথিলা। পূজায় অংশও নেন তারা।

বাংলাদেশি অভিনেত্রীর বিয়ের প্রথম বছরের পূজা, তাই কলকাতার পূজা দেখা নিয়ে একটু বেশি উৎসাহী ছিলেন মিথিলা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়