রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

আগামী ২০২২ সালের ৩০ জুলাই বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাজ্যের দ্য সান পত্রিকার বরাত দিয়ে সোমবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশিত করেছে।

ইতিমধ্যে বরিস ও ক্যারি তাদের পরিবার-স্বজন-বন্ধুদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে বিয়ের ওই তারিখ উল্লেখ করেছেন তারা।

দ্য সান পত্রিকায় বলা হয়, বরিস-ক্যারি জুটির বিয়ের স্থানসহ বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

এরআগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্যারি সাইমন্ডস গর্ভবতী হয়ে পড়ায় তাকে বিয়ে করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই সময় বরিস জানান, তারা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাদের সন্তান আসছে।

২০১৯ সালে বরিস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বরিস ও ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাস করে আসছেন। তাদের উইলফ্রেড লরি নিকোলাস নামে একটি ছেলে সন্তান রয়েছে। গত বছর লন্ডনের একটি হাসপাতালে নিকোলাস জন্মগ্রহণ করেন।

৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাসকারী প্রথম অবিবাহিত যুগল। ক্যারি সাইমন্ডস বরিসের দীর্ঘদিনের সঙ্গী। সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন তিনি।

জনসন প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রেক্সিট চুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েন। অনেক আলোচনা-সমালোচনার ভেতর আবার নির্বাচিত হয়ে চুক্তি সম্পন্ন করেন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার